ঢাকাSaturday , 26 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট


December 26, 2020 10:27 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রয়াত শেখ ওয়াহেদুজ্জামানের ছোট ছেলে কুশুলিয়া ইউপি’র চেয়ারম্যান প্রার্থী শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্ল্যাহ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় উল্লেখযোগ্য সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে নিজ নিজ দলকে সমর্থন জানানোর পাশাপাশি টুর্নামেন্টটি উপভোগ করেন। এ সময় প্রধান অতিথি বলেন, সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মনকে সচেতন করে তোলে। অপরাধ কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। আমি সর্বদাই আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আপনাদের সবার ভালোবাসা ও সমর্থন পেলে অবশ্যই আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। কালিগঞ্জের লাল সবুজ সংঘ আয়োজিত খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, সহ-সভাপতি মীর মাসুম বিল্ল্যাহ, তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সংগঠনের ফিরোজ হোসেন, মাহিম, আমিনুর, আল-আমিন, মোমিন, আসাদুজ্জামান, আবুল হোসেন, মেহেদী হাসান, হোসাইন, সুমন, ইব্রাহিম, ফারুক হোসেন প্রমুখ। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে আশরাফুল ও কেনা জুটি। রানার্স আপ মুন্না ও ইয়াছিন জুটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।