ঢাকাSaturday , 26 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উন্নত দেশ গড়তে মাদকমুক্ত সমাজ গঠনের বিকল্প নেই: খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 December 2020, 22:24

মীর খায়রুল আলম/ এম,এ মামুন : দেবহাটায় বিজয় দিবস উপলক্ষে মাদক বিরোধী লক্ষ টাকার ফুটবল খেলা উদ্বোধন কালে খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন (বিপিএম বার) বলেছেন, আইনের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় অনুভূতির মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। একজন মাদকসেবী পরিবার ও দেশের জন্য ক্ষতিকর। আগামীর সুন্দর সমাজ গড়তে মাদক নির্মূল করার বিকল্প নেই। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল সহ অসংখ্য উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে। আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম উন্নত দেশ। আর সে জন্য নতুন প্রজন্মকে এই সুন্দর বাংলাদেশ উপহার দিতে সমাজ থেকে মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে হবে। সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের পরিবার আয়োজিত উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনি অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে এবং ঢাকাস্থ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম মাজহারুল আনোয়ারের পরিচালনায় সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সাবেক ছাত্রনেতা ও জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। খেলাটির মিডিয়া পার্টনার হিসেবে সংযুক্ত ছিল দেবহাটা প্রেসক্লাব। পাশাপাশি খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিল সখিপুর মিতালী সংঘ ও উদয়ণ সংঘ। উদ্বোধনি ম্যাচে টাইব্রেকারে ৫-৪ গোলে ইশ্বরীপুর ফুটবল একাদশকে হারিয়ে গোপালগঞ্জ ফ্রেন্ডস ক্লাব জয়লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *