ঢাকাThursday , 24 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ফুটবল প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 December 2020, 22:15

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে ফুটবল প্রতিযোগিতা ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উপজেলার ১২ টি ইউনিয়নের (অনূর্ধ্ব ১৭) ৩০ জন খেলোয়াড় নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়। উপজেলার শতাধিক খেলোয়াড়দের মধ্যে থেকে সেরা ৪৪ জনকে নিয়ে ৪ টি দলে ভাগ করে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়। তাদের মধ্যে লাল দল বিজয়ী এবং হলুদ দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল। জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফিফা রেফারি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আশেক মেহেদী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *