ঢাকাThursday , 24 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা প্রশাসকের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আর নেই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 December 2020, 22:12

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ইন্তেকাল (ইন্না-লিল্লাহে..রাজিউন) করেছেন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ দীর্ঘদিন লিভার সিরোসিসে ভুগছিলেন। সম্প্রতি তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হন। সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য বিধি মেনে গোপালগঞ্জের কাশিয়ানীতে তাঁকে দাফন করা হবে। এদিকে, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *