আশাশুনিতে প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তা প্রদান
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে মহামারি কোভিড-১৯ প্রাদুর্ভাবজনিত কারণে প্রতিবন্ধী উপকার-ভোগীদের মাঝে বিকাশ এর মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল এর উদ্যোগে আশাশুনি সদর ইউনিয়নের উপকার-ভোগীদের মাঝে এ অর্থ বিতরণ করা হয়। লিলিয়ানা ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে ডি আর আর এ এর সহযোগিতায় আইডিয়াল এর বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে বিকাশ এর মাধ্যমে অর্থ হস্তান্তরের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড় এর সঞ্চালনায় ও দেবাশীষ চক্রবর্তীর ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার শাহীন রেজাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এদিন আশাশুনি সদর ইউনিয়নের ১৮৪ জন প্রতিবন্ধী উপকার-ভোগীদের মাঝে ১৫০০ টাকা চার্জসহ বিকাশ এর মাধ্যমে হস্তান্তর করা হয়।

Leave a Reply