ঢাকাTuesday , 22 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় তথ্য আপার ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 December 2020, 21:47

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য আপার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দীন মোড়লের সভাপতিত্বে আশাশুনি উপজেলা তথ্য কেন্দ্রের সহকারী সুহানা নাজরিনের সঞ্চলানায় গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার আওতায় আশাশুনি তথ্য কেন্দ্রের সহযোগিতায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ভিডিও কলের মাধ্যমে উঠাক বৈঠক কার্যক্রমে অংশ গ্রহণ করেন। এ সময় আশাশুনি উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নুরুজ্জামান, উপজেলা তথ্য কেন্দ্রের কর্মকর্তা রিপা শাহরিন, তথ্য সেবা সহকারী রাবেয়া খাতুন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন শ্রেণি পেশার মহিলাদের মাঝে বক্তব্য রাখেন। উঠান বৈঠকে তথ্য আপার ক্ষমতায়ন প্রকল্প (২য়) পর্যায় এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিলাদেরকে বিনামূল্যে পরীক্ষা ও চাকুরির আবেদন ফরম পূরণ,আইনি সহায়তা,কৃষি পরামর্শ,ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন ভাবে স্বাবলম্বী করার উপর বিস্তর আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *