ঢাকাMonday , 21 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াপাড়ায় সাহেব আলীর নির্বাচনি পথসভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 December 2020, 22:18

দেবহাটা প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার হাদিপুর ক্লাব মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় ওলিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। বিশেষ অতিথি ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আসমাতুল্লাহ গাজী আসমান, কালিগঞ্জ পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক রোকনুজ্জামান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল্লাহ ময়না, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জোহর আলী, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, ৪নং ওয়ার্র্ড যুবলীগের সভাপতি সুধান চন্দ্র বর প্রমুখ। এ সময় ইউনিয়নের আগামী উন্নয়নকে প্রাধান্য দিয়ে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলীর পক্ষে জনসমর্থন গড়ে তোলার ঘোষণা দেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *