ঢাকাMonday , 21 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা উপজেলা চেয়ারম্যানকে গণ-সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 December 2020, 22:16

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমানকে গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় দেবহাটা উপজেলার গাজীরহাট বাজারে ইউনিয়ন বাসীর পক্ষ থেকে তাকে গণ-সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনাকালে ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, আইন বিষয়ক সম্পাদক অজয় রায়, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহামুদুল হাসান লাভলু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, আওয়ামী লীগ নেতা এলবাহার গাজী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ, গাজীরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলী, সেলিম হোসেন, গাজীরহাট মন্দির কমিটির সাধারণ সম্পাদক অজয় ঘোষ, ইউপি সদস্য আকবর আলী, নুরুজ্জামান সরদার, যুবলীগ নেতা ইসমাইল গাজী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *