ঢাকাMonday , 21 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় এগিয়ে চলেছে আশ্রয়ণ প্রকল্পের বাসগৃহ নির্মাণ কাজ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 December 2020, 22:12

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের তত্ত¡াবধানে সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি নেই, ঘর নেই শ্রেণির প্রথম ধাপে অনুমোদিত ভূমিহীন ও গৃহহীন ১৯ পরিবারের জন্য সরকারি জমিতে সরকারি খরচে নির্মাণাধীন বাসগৃহের নির্মাণ কাজ। ইতোমধ্যেই নির্মাণাধীন এসব বাসগৃহের নির্মাণ কাজ দুই তৃতীয়াংশ শেষ হয়েছে। ফলে দেবহাটা উপজেলাতে বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত অন্যতম যুগান্তকারী এ প্রকল্প। পাশাপাশি অনুমোদনের অপেক্ষায় রয়েছে আরো দশটি গৃহহীন পরিবারের জন্য সরকারি বাসগৃহ নির্মাণের কাজ। উপজেলার অধিবাসী যে সকল পরিবারের জমি নেই এবং বসবাসের ঘর নেই কেবলমাত্র সে সকল পরিবারকে এ প্রকল্পের আওতায় সরকারি জমিতে, সরকারি খরচে বাসগৃহ নির্মাণ করে পুনর্বাসন করছে সরকার। এমনকি যাতে করে এ সকল পরিবার পরবর্তীতে কখনো গৃহহীন না হয় সেজন্য সরকারি ওই জমিসহ বাসগৃহ তাদের নামে চিরস্থায়ী বন্দোবস্ত দিয়ে দলিল করে দিচ্ছে সরকার। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের তত্ত¡াবধানে ও তদারকিতে এ সকল বাসগৃহ নির্মাণের কাজ দ্রæততার সাথে এগিয়ে চলেছে। প্রতিনিয়ত তিনিসহ উপজেলা টাষ্কফোর্স ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা প্রকল্পের কাজ পরিদর্শন ও দেখাশোনাও করছেন। সুবিধাভোগী ও সংশ্লিষ্ট এলাকার মানুষের মতামত, পরামর্শ ও অভিযোগ মোতাবেক প্রকল্পটি বাস্তবায়নে কোনো সমস্যা দেখা দিলে দক্ষতার সাথে সেগুলোর তাৎক্ষণিক সমাধানও করছেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। উপজেলার ৫টি ইউনিয়নে মধ্যে প্রথম ধাপে অনুমোদিত ১৯টি বাসগৃহের মধ্যে কুলিয়া ইউনিয়নে ৮টি, পারুলিয়াতে ৩টি, নওয়াপাড়ায় ২টি এবং সদর ইউনিয়নে একটি বাসগৃহের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। সরকারি দুই শতক জমিতে এবং সরকারি এক লক্ষ একাত্তর হাজার টাকা ব্যয়ে প্রত্যেকটি পরিবারের জন্য নির্মাণাধীন বাসগৃহে দুটি বেডরুম, একটি কিচেন, একটি বাথরুম, একটি বারান্দাসহ পরিবারের সদস্যদের ঘোরা ফেরার মতো বেশ কিছুটি ইউটিলিটি স্পেস রেখে ডিজাইন মাফিক বাসগৃহ গুলো নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার। উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। সার্বক্ষণিক নির্মাণ কাজ তদারকি এবং ব্যবহৃত নির্মাণ সামগ্রীর গুনগত মান নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি যাতে করে কোনো প্রকার দুর্নীতি-অনিয়ম ছাড়াই মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী এ প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে বাসগৃহ গুলো হস্তান্তরে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান ইউএনও তাছলিমা আক্তার’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *