ঢাকাMonday , 21 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় ফুটবল টুর্নামেন্টে পাশ্বেমারী জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 December 2020, 22:09

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পাশ্বেমারী নদীর চরের মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টায় ডুমুরিয়া একতা যুব সংঘ বনাম পাশ্বেমারী জুনিয়র ফুটবল একাদশ ফাইনাল খেলায় অংশ করেন। জোর প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ফাইনাল ডুমুরিয়া একতা যুব সংঘকে হারিয়ে দেশি বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত পাশ্বেমারী জুনিয়র ফুটবল একাদশ (২-১) গোলে জয়লাভ করে। খেলায় চ্যাম্পিয়ন দলকে ভিশন ফ্রিজ ও রানার্স আপ দল ডুমুরিয়া একতা যুব সংঘকে একটি এলইডি টিভি পুরস্কৃত করা হয়। খেলায় মাও. রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মাস্টার আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য বাদশা আলম। ফাইনাল খেলার উদ্বোধন করেন, পাশ্বেমারী একতা যুব সংঘের সভাপতি তাইজুল ইসলাম। টুর্নামেন্ট পরিচালনা করেন, রেফারি ফেডারেশনের শ্যামনগর শাখার সদস্য গাজী কবির হোসেন। ধারা বর্ণনায় ছিলেন সবুজ গাইন ও রবিউল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *