Sunday, 6 September 2026

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আনছার আলী আর নেই: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 December 2020, 22:05

মাগুরা (তালা) প্রতিনিধি : তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনছার আলী (৭০) আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার সকাল ১১টার সময় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বিকালে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের মাধ্যমে তার দাফন সম্পন্ন করা হয়। এ সময় তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণেশ দেবনাথ, তালা থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী রাসেল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম মইনূর ইসলাম, ইউপি সদস্য রাজ্জাক বিশ্বাস, আ.লীগ নেতা দেবার্শীষ মুখার্জী, উপজেলা ওয়ারর্কাস পার্টির সাধারণ সম্পাদক হিরনময় মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *