ঢাকাMonday , 21 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাদপুরে সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 December 2020, 21:59

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলার কাদপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর ছিদ্দিক(৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার কাদপুর গ্রামের আব্দুল মাজেদের ছেলে। এ সময় আহত হয়েছে এক শিশু। আহত শিশু রাফিস (৫) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। কলারোয়া থানার এসআই আব্দুল হামিদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কাদপুর গ্রামের আব্দুল মাজেদের ছেলে আবু বক্কর ও তার ছোট শিশু রাফিসকে নিয়ে পার্শ্ববর্তী চান্দুড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে পিছন দিক থেকে আসা ট্রাক (যশোর-ট-১১-২১৪৪) ধাক্কা দিলে ঘটনাস্থলে আবু বক্কর মারা যায় ও তার সাথে থাকা শিশু গুরুতর আহত হয়। নিহতের স্ত্রী রুমানা জানান, ‘তার স্বামী শারীরিক অসুস্থ ছিলেন দীর্ঘদিন। খুব ভালো ভাবে হাটা চলা করতে পারতো না’। তার অকাল মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *