ঢাকাMonday , 21 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় মনিরুজ্জামান ও আমজাদ হোসেনের মনোনয়ন সংগ্রহ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 December 2020, 21:53

কলারোয়া (পৌর) প্রতিনিধি : আগামী ৩০ জানুয়ারি কলারোয়া পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ভারপ্রাপ্ত মেয়র কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মনিরুজ্জামান বুলবুল ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আমজাদ হোসেন। তারা দুজনেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন সাহার নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন মাস্টার মনিরুজ্জামান বুলবুল। এ সময় পৌর সভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন আমি দলের মনোনয়ন যদি পেয়ে মেয়র নির্বাচিত হই, তা হলে কলারোয়া পৌর সভাকে একটি আধুনিক ও মডেল পৌর সভায় রুপান্তর করব। এদিকে সোমবার বিকেলে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *