ঢাকাSunday , 20 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিনেরপোতায় তেলবাহী ট্রাকের ধাক্কায় হেল্পারের মৃত্যু


December 20, 2020 10:11 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা শহরের অদূরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা এলাকায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ওই ট্রাকের হেল্পারের মৃত্যু হয়েছে। নিহত হেল্পার মো. রিয়াজ হোসেন (২০) খুলনা জেলার খালিশপুর থানার কাশিপুর এলাকার বাসিন্দা। রবিবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিনেরপোতা কামরান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার এস আই দেব কুমার দাশ ঘটনাস্থল পরিদর্শন করে তেলবাহী ট্রাকের চালক একই এলাকার জব্বার হাওলাদারের ছেলে মনিরুল ইসলাম (৩৫) কে আটক করেছে। পুলিশের ওই কর্মকর্তা জানায়, ‘তেলবাহী গাড়িটি চালক পার্কিং করার সময় অসাবধানতা বশত: এ দুর্ঘটনা ঘটে। তেলবাহী ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।