ঢাকাSunday , 20 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় মেয়র পদে একজন ও কাউন্সিলার পদে ২৮জনের মনোনয়ন পত্র সংগ্রহ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 December 2020, 21:33

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া পৌরসভায় নির্বাচনি তফসিল ঘোষণার পরে শুরু হয়েছে প্রার্থীদের দৌড় ঝাঁপ। রবিবার (২০ ডিসেম্বর) বিকালে কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদ প্রার্থী হিসাবে প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন উপজেলা আ.লীগের সাবেক আহŸায়ক, শ্রমিক নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু। তিনি তার ভাই কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশের মাধ্যমে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কাছ থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি এসএম জাকির হোসেন। উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, প্রথম দিনেই মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সাজেদুর রহমান খান চৌধুরী মজনু। তিনি আরো বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলার প্রার্থীসহ ২৮জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। উল্লেখ্য-আগামী ৩০ জানুয়ারি কলারোয়া পৌরসভার সাধারণ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নির্বাচন অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *