ঢাকাSunday , 20 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় শীতকালীন সবজির দাম কম: স্বস্তিতে ক্রেতা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 December 2020, 21:23

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নের শীতকালীন সবজির দাম কম হওয়ায় সাধারণ ক্রেতারা স্বস্তির নিশ্বাস ছেড়েছেন। কাঁচা বাজার গুলো শীতের সবজি ফুল কপি, শিম, মূলা, লাউ, টমেটো, বাঁধাকপি, ওল কপির পাশাপাশি বিভিন্ন শাকে ভরপুর। শীতের শাক-সবজির সরবরাহ বাড়ায় কমেছে সব ধরনের সবজির দাম। বেশির ভাগ সবজিই পাওয়া যাচ্ছে ২০ থেকে ৩০ টাকার মধ্যে। ফলে সবজির দামে নেমে এসেছে স্বস্তি। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমতে শুরু হওয়ায় খুশি ক্রেতা-বিক্রেতারা। বিক্রেতাদের দাবি, বাজারে পণ্যের সরবরাহ বেশি থাকায় দাম কমছে। আর দাম কম হওয়ায় বিক্রি বেড়েছে। তবে কমেনি আমিষের জোগানদাতা বিভিন্ন মাছের দাম। রবিবার (২০ ডিসেম্বর) বিকালে খাজরা বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি, পাতা-কপি, মূলাসহ শীতের সব সবজির দাম কম। বিক্রেতারা বলছেন, বাজারে শীতের সবজি ভরপুর থাকায় দাম কমছে। এছাড়াও চেউটিয়া-কাপসন্ডা, তুয়ারডাঙ্গা মৎস্য সেট বাজার গুলোতে একই চিত্র লক্ষ্য করা গেছে। বর্তমান বাজার গুলোতে ফুলকপি ২০ টকা, লাউ প্রতি পিস ১০-২০, মূলার কেজি ১০, বেগুন ২০-২৫ টাকা, শিম-২০-২৫ টাকা, কাচা ঝাল ১শ’ টাকা, টমেটো ৬০ টাকা, ঢেড়স ২০ টাকা, লাল শাক, পালং শাক, ডাঁটা শাক ৫ থেকে ১০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। একাধিক ক্রেতা জানান, আমাদের মত নিæ আয়ের মানুষের শীতকালীন শাক-সবজি ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় অল্প টাকায় ব্যাগ ভর্তি বাজার করতে পারছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *