ঢাকাSunday , 20 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 December 2020, 21:20

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর ব্রতী সমাজ কল্যাণ সংস্থার ‘ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। ওয়াটার এম্বুলেন্স ও ভাসমান স্বাস্থ্যসেবা ও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প হিসাবে চালু থাকবে এই নৌযানটি। রবিবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টায় গাবুরার ৯নং সোরা হরিশ খালি খেয়াঘাট থেকে নৌযানটি যাত্রা শুরু করে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্রটি শুভ উদ্বোধন করেন গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম। ব্রতী সমাজ কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা বিশিষ্ট সমাজ বিজ্ঞানী শারমীন মুরশিদ ও ব্রতীর সভাপতি প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন ভিডিও কনফারেন্সে অংশ গ্রহণ করেন। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের ব্রতী প্রতিনিধিগণ ও গাবুরা থেকে আলোচনা রাখেন প্রকল্পের ব্যবস্থাপক সাইফুর রহমান, গণ গবেষকদের পক্ষে আশিকুর রহমান। মিডিয়ায় সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পাঠ, ব্রতীর শপথ বাক্য পাঠ ও বক্তব্যপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুর পর থেকে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন গাইনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. রাফিজা সুলতানা (এম বি বি এস) ও ডা. তরিকুল ইসলাম (এম বি বি এস)। এদিন ১শ’ ১০ জন রোগী ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ গ্রহণ করেন। এটি গাবুরার ১৮ তম ফ্রি মেডিকেল ক্যাম্প। স্বাস্থ্যসেবা প্রকল্পটি জানুয়ারি ২০২০ মাসে শুরু হওয়ায় জুন ২০২০ মাস থেকে শুরু হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। উল্লেখ্য ৩ বছর মেয়াদি প্রকল্পটি নদীতে ভাসমান স্বাস্থ্যসেবা ছাড়াও থাকবে ৪ শয্যার একটি স্থল ক্লিনিক। ভাসমান স্বাস্থ্যসেবা, স্থল মেডিকেল ক্যাম্প, স্থল ক্লিনিকে রোগী দেখা, রোগীদের শারিরীক পরীক্ষা, টেলিমেডিসিন, ধাত্রী বিদ্যা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবক প্রশিক্ষণ, প্রাথমিক স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি ট্রেনিং পরিচালনা করা হবে। এছাড়াও সেবা গ্রহিতা পরিবারকে হেল্থ কার্ড প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *