ঢাকাTuesday , 25 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে কোটি টাকার অবৈধ ভারতীয় মালামালসহ ৩ জন আটকের পর ছেড়ে দেয়া কাভার্ডভ্যান চালক ছিলেন দারোগার নিকটাত্মীয়!

admin ঢাকা
আপডেট: 25 September 2018, 21:43

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে কাভার্ডভ্যান ভর্তি অবৈধ মালামালসহ তিন জন আটকের পর দেন-দরবারে ছেড়ে দেয়ার ঘটনায় নানা তথ্য বেরিয়ে আসছে। অবৈধ ভারতীয় মালামালসহ আটক কাভার্ডভ্যান চালক ছিলেন মণিরামপুর থানায় কর্মরত এক দারোগার নিকট আত্মীয়।
এদিকে, কাভার্ড ভ্যানসহ তিনজনকে আটকের সময় ও থানায় আনা পর্যন্ত প্রত্যক্ষদর্শী এবং গণমাধ্যম কর্মীদের চোখে ধুলো দিতে মাত্র দুই লক্ষ টাকার মালামালের সিজারলিস্ট করা হয়েছে। আর এ দফা-রফায় খুশি হয়ে গভীর রাতে থানা থেকে ছেড়ে দেয়া হয় প্রায় কোটি টাকার মালামালসহ কাভার্ডভ্যান এবং আটক চালক-হেলপার ও অবৈধ মালের সাথে থাকা লাইনম্যানকে।
সূত্রমতে, দফা-রফার প্রায় ৩০ লক্ষ টাকার মধ্যে থানার এক বড় কর্তার পকেটে সিংহভাগ ও ৩/৪ জন দারোগার পকেটে বাকী টাকা এবং অন্যান্যদের বঞ্চিত করায় উক্ত ঘটনায় তথ্য লুকোচুরির বিষয়টি ফাঁস হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *