ঢাকাSaturday , 19 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে ইটের ট্রলি আটকানো নিয়ে সংঘর্ষে ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ আহত- ৭


December 19, 2020 9:32 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ইট পরিবহনের কাজে ব্যবহৃত ট্রলি আটকানোর ঘটনা ও পূর্ব শত্রæতার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। গুরুতর আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে দক্ষিণ বড়দল গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শী ও সংশ্লিষ্টদের সূত্রে জানাগেছে, শনিবার সকাল ১০ টার দিকে বড়দলে অবস্থিত নজরুল ইসলামের এ কে ব্রিক্স এর ইট পরিবহনের কাজে ব্যবহৃত ট্রলি এক হাজার ইট নিয়ে ক্রেতা হরেণ শীলের বাড়িতে নিয়ে রমনা হয়।পথিমধ্যে ৯নং ওয়ার্ডের দক্ষিণ বড়দল গ্রামের জয়নালের দোকানের সামনে দিয়ে কিছুদূর যাওয়ার সময় রাস্তা খারাপ হওয়ায় গ্রাম পুলিশ ফনিন্দ্র বাধা দেয়। ফলে ট্রলিটি ইট না নিতে পেরে ফিরে আসে।
এখবর পৌছানোর পর হরেণ শীল,রবেন শীল, স্বপন,নিতাই,অভিজিত পাপিসহ ১৫/১৬ জন ঘটনাস্থালে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দেবব্রত মেম্বার, তার ভাই উত্তম, সুবোল, গ্রাম পুলিশ ফনিন্দ্র নাথ, অচিন্ত্য, বিশ্বনাথ আহত হয়। এসময় ইউপি সদস্য দেবব্রত উভয় পক্ষে গোলযোগ করতে বাঁধা দিলে তাকেও পিটিয়ে আহত করে তারা।
গুরুতর আহত সুবোল, ফনিন্দ্র, অচিন্ত্য, বিশ্বনাথ, অরবিন্দু ও স্বপনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবিরসহ পুলিশ অফিসার ও সদস্যরা দ্রæত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। তরে কেউ গ্রেফতার হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।