ঢাকাSaturday , 19 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আশ্রয়ণ প্রকল্পের বাসগৃহ নির্মাণ কাজ পরিদর্শনে টাষ্কফোর্স কমিটি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 December 2020, 21:06

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি নেই, ঘর নেই শ্রেণির গৃহহীন ২৯ পরিবারের জন্য সরকারি জমিতে সরকারি খরচে নির্মাণাধীন বাসগৃহের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন দেবহাটা উপজেলা টাষ্কফোর্স কমিটি ও প্রকল্প বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দরা। শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার শশাডাঙ্গা গ্রামে নির্মাণ কাজ চলমান এসব বাসগৃহের নির্মাণ কাজ পরিদর্শন করেন নেতৃবৃন্দরা। এ সময় দেবহাটা উপজেলা টাষ্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সার্ভেয়ার সাইদুর রহমান, ইউপি সদস্য বিকাশ সরকার, প্রেম কুমারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রত্যেকটি বাসগৃহের নির্মাণ কাজ ঘুরে ঘুরে দেখেন নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। একই সাথে দ্রæততার সাথে এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্নের মধ্য দিয়ে সুষ্ঠু ভাবে প্রকল্পটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *