ঢাকাSaturday , 19 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ক্রিকেট টুর্নামেন্ট

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 December 2020, 20:56

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা যুব সংঘের আয়োজনে ডিপিএল ও বিজয় কৃঞ্চ পাল স্মৃতি আট দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান। শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টায় দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত বিজয় কৃঞ্চ পাল স্মৃতি ক্রিকেটের ফাইনালে একদিকে অংশগ্রহণ করে বসšত্মপুর ক্রিকেট একাদশ ও অন্যদিকে অংশগ্রহণ করে টাউনশ্রীপুর ক্রিকেট একাদশ। খেলায় বসšত্মপুর ক্রিকেট একাদশ জয়লাভ করে। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সাব্বির হোসেন ও সাজ্জাদ হোসেন। পরে একই মাঠে বিকাল সাড়ে ৪ টায় ডিপিএল ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিয়ামোদী রামকৃঞ্চ দত্ত। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বর্তমানে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ এবং দেবহাটা থানার ওসি (তদšত্ম) উজ্জ্বল কুমার মৈত্র। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিমউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, বিশিষ্ট ক্রিয়ানুরাগী জিন্নাত আলী প্রমুখ। আয়োজক কমিটির মধ্যে এ সময় অনিক দত্ত, বিশ্বজিত দত্ত, সমীর পাল, আশিক ও দিপু প্রমুখ উপস্থিত ছিলেন। দেবহাটা ক্রিকেট যুব সংঘের আয়োজনে ভিন্নধর্মী উক্ত ক্রিকেট টুর্নামেন্টে দেখতে বিভিন্ন ক্রিড়ামোদী দর্শকেরা সমবেত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *