ঢাকাFriday , 18 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ট্রাক্টর উল্টে কৃষি কর্মকর্তার মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 December 2020, 22:07

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ভোমরা ইউনিয়নে নিজের জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে সোহরাব হোসেন (৩৮) নামের এক উপ-সহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা কোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহরাব হোসেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের আবুল খায়েরের ছেলে এবং ভোমরা ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, হাড়দ্দহা কোনা নামক স্থানে জনৈক ফারুক হোসেনের মৎস্যঘেরে জমি চাষ করছিলেন উপ-সহকারী কৃষি অফিসার সোহরাব হোসেন। তিনি নিজেই ট্রাক্টর চালাচ্ছিলেন। জমি চাষ শেষ করে বেড়ি বাঁধে উঠার সময় ট্রাক্টর উল্টে তার বুকের উপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহত সোহরাব হোসেনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *