শ্যামনগর ব্যুরো : মহান বিজয় দিবসে শ্যামনগরের নওয়াবেঁকী সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে খোলা পিকআপ গাড়িতে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়েছে। ১৬ ডিসেম্বর (বুধবার) সকাল ৮টা থেকে দিন ব্যাপী একাডেমির সভাপতি নুরুন্নবী মোস্তফার সহযোগিতায় সাদ্দাম হোসেন ও ই হোসেন খোকনের নেতৃত্বে একাডেমিক শিল্পীরা খোলা পিকআপ গাড়িতে শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী, মহেন্দ্রীয় সিলি মৎস্য সেট, কলবাড়ী, মুন্সিগঞ্জ, বংশীপুর, ভেটখালী, শ্যামনগর সদর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বীর মুক্তিযোদ্ধা শহীদের স্মরণে দেশাত্মবোধক গান পরিবেশন করেন। এ ধরনের দেশাত্মবোধক গানে দর্শক শ্রোতাদের উপস্থিতি নজর কাড়ে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
