দেবহাটায় এনপিপির কমিটি গঠন
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টায় গাজীরহাট অগ্রণী ব্যাংক সংলগ্ন ৩য় তলায় এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে শেখ আহছান আল মামুন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা এনপিপি’র সভাপতি আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা এনপিপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেব্রত অধিকারী, সদস্য জাহাঙ্গীর আলম, জনতার মিছিলের সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এসময় শেখ আহছান আল মামুন বাবলুকে সভাপতি, আনারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য কমিটি গঠন করা হয়।

Leave a Reply