ঢাকাThursday , 17 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মডার্ণ কম্পিউটার এন্ড আইটি সেন্টারে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 17 December 2020, 20:21

নিজস্ব প্রতিনিধি : দেবহাটা উপজেলা শাখা সখিপুরে মডার্ণ কম্পিউটার এন্ড আইটি সেন্টারে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪ টায় সখিপুরে মডার্ণ কম্পিউটার এন্ড আইটি সেন্টার নিজস্ব কার্যালয়ে আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার কৃতি সন্তান, সাতক্ষীরার যুব সমাজের আইকন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সহ-সম্পাদক জনাব জি এম ওয়াহিদ পারভেজ।

এসময় তিনি সকল শিক্ষার্থীদের জানান, ডিজিটাল বাংলাদেশ গড়তে কম্পিউটার শিক্ষা গ্রহন পরিহার্য। বর্তমানে সারাবিশ্বে তথ্য প্রযুক্তি বিষয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে বাংলাদেশ এটা আমাদের অনেক বড় বিজয়। জাতির পিতার সপ্ন সোনার বাংলাদেশ এবং জননেত্রী দেশরতœ সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে সারাবিশ্বে বাংলাদেশের উন্নয়ন চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটিয়ে তুলতে সকল ছাত্র-ছাত্রী এবং যুবসমাজকে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহন করা অতি জরুরী যাতে বিশ্ববাসী জানতে পারে -হার না মানা বাংলা ও বাঙালির ঐতিহ্যের ইতিহাস। সামাজিক অবকাঠামোগত উন্নয়ন,প্রযুক্তিগত উন্নয়ন এর পাশাপাশি কম্পিউটার শিক্ষা গ্রহনে আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদেরকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে পারবো।আমি সকল ছাত্র-ছাত্রী যুবক বেকারদের কম্পিউটার শিক্ষা গ্রহন করার জন্য আহবান করছি যাতে বাংলাদেশ তথ্য প্রযুক্তি বিষয়ে পিছিয়ে না থাকে এবং বাংলার কোটি প্রান মেধা শেখ হাসিনার আপার হাতকে শক্তিশালী করতে পারে।সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *