ঢাকাTuesday , 15 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফেন্সিডিলসহ দম্পতি আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 December 2020, 21:23

ডেস্ক রিপোর্ট : ১০৯ বোতল ফেন্সিডিলসহ এক দম্পতিকে আটক করেছে র‌্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর সদস্যরা। সোমবার বিকেলে যশোরের কোতয়ালী থানার নীলগঞ্জ তাঁতী পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত ওই দম্পতি যশোর খুলনা রোডের বকচর এলাকার মৃত. সালাম শিকদারের ছেলে মো. রিপন শিকদার (৪০) ও তার স্ত্রী মনিকা বেগম (৩২)। র‌্যাব জানায়, র‌্যাব সাতক্ষীরা সিপিসি-১ এর সিনিয়র এএসপি মো. বজলুর রশীদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ১০৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। আটককৃত দম্পতির বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *