ঢাকাTuesday , 15 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাগুরায় ৪ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 December 2020, 21:17

মাগুরা (তালা) প্রতিনিধি : তালা উপজেলার মাগুরায় ৪ জন শহীদ বীর মুক্তিযোদ্ধা মো. আবু বক্কর, শুশীল কুমার, আব্দুল আজিজ ও আবুল হোসেনের সমাধিতে শ্রদ্ধা বিন¤্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় মাগুরা ইউনিয়নের ক্ষত্রিয় পাড়ায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ওই ৪জন বীর মুক্তিযোদ্ধার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তালা উপজেলা প্রশাসনসহ মাগুরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রথমে শহীদদের সমাধিতে তালা উপজেলা প্রশাসন, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের মাজারে পুষ্প অর্পণের মাধ্যমে বিন¤্র শ্রদ্ধা জানান। এরপর শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সাতক্ষীরা-১ সংসদ সদস্য অ্যাড: মোস্তফা লুৎফুলাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার ওসি মেহেদি রাসেল বক্তব্য রাখেন। এছাড়াও তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুল ইসলাম, সাবেক জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সরদার মশিয়ান রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ি, জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিত সাধু, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ময়নূল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দেবব্রত দেবনাথ, সম্পাদক নিটন মোড়ল, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *