ঢাকাMonday , 14 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন


December 14, 2020 10:20 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : “দ্রæত বিশ্ববিদ্যালয় চাই, সবার জন্য উচ্চ শিক্ষার সুযোগ চাই” এই দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাসদের নেতৃবৃন্দ। সোমবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জজকোর্টের মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ জাসদ জেলা শাখার সভাপতি সরদার কাজেম আলীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সদর উপজেলার সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল, পৌর জাসদ নেতা আশরাফ সরদার, গাজী আব্দুল্লাহ, ছাত্রলীগ বিসিএল জেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান, করি রুবেল হোসেনসহ আরও অনেকে। অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চের সমন্বয়কারী অ্যাড. কাজী হাবিব, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. আবু সাঈদ, ওয়ার্কার্স পার্টির নেতা মকবুল হোসেন, মুজিববাদী ছাত্রলীগ নেতা জনি, মারুফ, সাংবাদিক রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীসহ আরও অনেকে। বক্তাগণ বলেন, সরকার সাতক্ষীরাবাসীকে উচ্চ শিক্ষার সুযোগ দিতে চাইলে অতি-সত্ত¡র ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করতে পারে। জেলায় ২৫লক্ষ মানুষের বাস। প্রায় ৬লক্ষ পরিবার। সমগ্র পরিবার হিসাবে সাতক্ষীরা ১০ ভাগ ছেলে মেয়ে যদি উচ্চ শিক্ষার সুযোগ নিতে চায়, তাহলে ৬০ হাজার ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত হওয়ার কথা। কিন্তু তা হয়নি, তাই দক্ষ মানব সম্পদ সৃষ্টির জন্য জেলায় দ্রæত বিশ্ববিদ্যালয় দাবি করেন বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।