ঢাকাMonday , 14 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 December 2020, 22:11

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বুদ্ধিজীবী দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার বড়দল ইউনিয়নের কেয়ারগাতি গ্রামে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আশাশুনি উপজেলার কেয়ারগাতি সংলগ্ন ত্রি-মোহনা নদীতে হানাদার বাহিনীর সাথে গানবোট যুদ্ধে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হন। তাদের মধ্যে অন্যতম ছিলেন শহীদ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও আবুল হোসেন। শহীদ মুক্তিযোদ্ধাদের মাজারে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে,আশাশুনি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার (১৪ ডিসেম্বর) সকালে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে তার নিজস্ব কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, সাবেক সহ-সভাপতি নীলকণ্ঠ সোম, রফিকুল ইসলাম মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স,ম সেলিম রেজা মিলন, আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদীশ সানা, যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, শ্রমিক লীগের সভাপতি ঢালী শামসুল আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সাহেব আলী, ছাত্রলীগের সভাপতি আসমাউল হোসাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *