ঢাকাMonday , 14 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দক্ষিণ পলাশপোলে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 December 2020, 21:54

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোলে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় এ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার ০৯নং ওয়ার্ড কাউন্সিলার শেখ শফিক উদ দৌলা সাগর ও পৌরসভার মহিলা কাউন্সিলার ফারহা দীবা খান সাথী। পৌরসভার ০৯নং ওয়ার্ডে দক্ষিণ পলাশপোলে পল্টু বাসারের বাড়ির সামনে ১০২ মিটার সিসি ঢালাই রাস্তা সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে ৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। দক্ষিণ পলাশপোলে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, পৌরসভার এসও সাগর দেবনাথ, ঠিকাদার এস.এম এনামূল হক, মো. রেজাউল হক, মো. খালেদ মাহমুদ বাবলু, আরিফুর রহমান খান বাপ্পি প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *