আশাশুনিতে মাস্ক ব্যবহার না করায় জরিমানা
নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ ও মাস্ক পরিধান না করায় আশাশুনির পল্লীতে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। রবিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার আনুলিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরণের নিমিত্তে মাস্ক পরিধান না করায় বিজ্ঞ আদালতের বিচারে ৪টি মামলায় সর্বমোট ১ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply