ঢাকাSunday , 13 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বাসগৃহ নির্মাণের সমস্যা সমাধানে তৎপর প্রশাসন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 December 2020, 21:39

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ২৯ পরিবারের জন্য সরকারি বাসগৃহ নির্মাণের জমি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিল্লুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপজেলার শশাডাঙ্গা গ্রামে নির্মাণ কাজ চলমান সরকারি বাসগৃহ সমূহ পরিদর্শন করেন। পরিদর্শনকালে শশাডাঙ্গা গ্রামের মৃত ইসমাইল গাজীর স্ত্রীর ভোগদখলীয় খাস জমি এবং সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় সংলগ্ন দখলীয় সরকারি খাস জমিতে গৃহহীনদের বাসগৃহ নির্মাণের বিষয়ে আপত্তির কারণ সম্পর্কে শোনা বোঝা করেন। পাশাপাশি সুষ্ঠুভাবে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রশাসনিক কর্মকর্তারা সকলকে আশ্বস্ত করেন।
এ সময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুল হক, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *