ঢাকাSunday , 13 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ক্রিকেটার সাহেব আলীর পিতার ইন্তেকাল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 December 2020, 21:37

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির স্বনামধন্য ক্রিকেটার সাহেব আলীর পিতা সমাজ সেবক আব্দুস সোবহান সরদার (৯০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে আশাশুনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইনালিল্লাহি ……. রাজেউন)। তিনি আশাশুনি সদরের মৃত নূরবক্ত সরদারের বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও সাত মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার (১৩ ডিসেম্বর) বাদ যোহর মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। আইয়ূব আলী সানার পরিচালনায় জানাজা নামাজে অংশ নেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, ঘোনা দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসার শিক্ষক মাও. আব্দুর রকিব, ইমাম মাও. আব্দুল গফ্ফার, প্রভাষক হাফেজ বাকি বিল্লাহ, হাফেজ রবিউল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী শুক্রবার (১৮ ডিসেম্বর) পরিবারের আয়োজনে বিভিন্ন মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *