ঢাকাSunday , 13 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবনের অভয়ারণ্য থেকে চার জেলে আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 December 2020, 21:25

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য থেকে দুটি কাঁকড়া ধরা নৌকাসহ ৪ জেলেকে আটক করেছে বনবিভাগের পুষ্পকাঠি টহল ফাঁড়ির সদস্যরা। রবিবার (১৩ ডিসেম্বর) আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। শনিবার বিকালে গহিন সুন্দরবনের পুষ্পকাঠি ক/৫৩ তালতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন, গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের লেয়াকাত সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৩০), একই এলাকার মৃত বছির গাজীর ছেলে ফজলু গাজী (৫৫), করিম গাজীর ছেলে জামাল উদ্দিন খোকন (৩৬) ও রুলামিন কয়ালের ছেলে আশরাফুল হোসেন (২০)। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা সুলতান আহমেদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় কাঁকড়া ধরার অভিযোগে পুষ্পকাঠি টহল ফাঁড়ির সদস্যরা ৪ জেলেকে আটক করেছে। তাদের বিরুদ্ধে বন আইনের ০৯/পুষ্প অব ২০২০-২১ মামলায় দায়ের করে আদালতে পাঠানো হয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *