ঢাকাSaturday , 12 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত


December 12, 2020 9:58 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০২০ উপলক্ষে সেমিনার, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সেমিনারে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, পরিসংখ্যান অফিসার শ্মশান কুমার মÐল, প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’ গ্রæপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।