ঢাকাSaturday , 12 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে তালায় সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 December 2020, 21:35

তালা প্রতিনিধি : “জাতির পিতার সম্মান, রাখব মোরা অ¤øান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও বঙ্গবন্ধুকে অসম্মানের প্রতিবাদে ইউএনও’র নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মজিদ মোল্ল্যা, সমাজ সেবা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল, সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সমাবেশে বক্তারা ষড়যন্ত্রকারিদের দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য সর্বদা প্রস্তুত আছেন বলে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *