ঢাকাSaturday , 12 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেশি বেশি জীবনমুখী কবিতা লিখতে হবে: কবিতা উৎসবে সাতক্ষীরায় জেলা ও দায়রা জজ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 December 2020, 21:26

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান বলেছেন, আর বায়বীয় কবিতা নয়, বেশি বেশি জীবনমুখী কবিতা লিখতে হবে, মানবিক কবিতা লিখতে হবে। কবিতা সমাজে আলো ছড়ায়। কবিরা রাত জেগে দেশ পাহারা দেয়। সমাজের অসংগতি দুর করতে কবিতার ভূমিকা অপরিসীম। দেশের সব পরিস্থিতিতে কবিরা সাহসী ভূমিকা পালন করে।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে কবিতা পরিষদ সাতক্ষীরার আয়োজনে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত ষোড়শ কবিতা উৎসবের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহান ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশনের পর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ‘নিরাপদ জীবনের জন্য কবিতা’ এই ¯েøাগানকে সামনে রেখে দিনব্যাপী এ উৎসবে কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কবিতা উৎসবে উদ্বোধনি পর্বে বিশেষ অতিথির দেন, দেশের খ্যাতিমান কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দীন স্টালিন, বীর মুক্তিযোদ্ধা কবি ও নাট্যকার খায়রুল বাশার, কবি কামরুল ইসলাম ফারুক, কবি কিশোরী মোহন সরকার, কবিতা পরিষদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, কবি আমিনুর রশীদ, গুলশান আরা, সরদার গিয়াসউদ্দীন আহমেদ, নবঢালী কুমার ঢালী, তৌফিক আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে পরিবেশ উন্নয়নে সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, কবিতায় রেজাউদ্দীন স্টালিন, কবিতায় কিশোরী মোহন সরকারকে কবিতা পরিষদ সাতক্ষীরা পুরস্কার দেয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, কবি শেখ সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক কবি অংশ নেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবি সিরাজুল ইসলামের সভাপতিত্বে কবি সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিভিন্ন জেলা ও উপজেলা হতে আগত কবিগণ তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *