ঢাকাFriday , 11 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিসের পিতার দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 December 2020, 20:15

ডেস্ক রিপোর্ট : দৈনিক কাফেলার চিফ রিপোর্টার ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য এম ইদুজ্জামান ইদ্রিসের পিতা মো: আব্দুল গফুর (৭৫) আর নেই। শুক্রবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টায় সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়সজন রেখে গেছেন। শুক্রবার বিকালে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে রসুলপুর সরকারি কবরস্থানে দাফন করা হয়। আব্দুল গফুর স্বাস্থ্য বিভাগের একজন অবসর প্রাপ্ত কর্মচারী ছিলেন। জানাজায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি এম নুর ইসলাম, প্যানেল মেয়র আব্দুস সেলিম, কাউন্সিলার শেখ শফিক উদ দৌলা সাগর, কাউন্সিলার সৈয়দ মাহমুদ পাপা, চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সুজন, দৈনিক কাফেলা‘র বার্তা সম্পাদক এম রফিক, সাংবাদিক শেখ আমিনুর রশিদ ও মো: রবিউল ইসলাম প্রমুখ। এছাড়া বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক মসজিদের ঈমামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। মরহুমের পুত্র সাংবাদিক এম ইদুজ্জামান ইদ্রিস তার পিতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *