ঢাকাFriday , 11 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আটুলিয়ার সালাম মেম্বরের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 December 2020, 20:11

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের ৮নং ইউপি সদস্য আব্দুস সালামের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টায় আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নওয়াবেঁকী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা যুবলীগের আহŸায়ক এস, এম, জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাধু রঞ্জন মন্ডল, আওয়ামী লীগ নেতা এম, মারুফ বিল্লাহ, ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি রবিউল ইসলাম, ইউপি সদস্য আব্দুল গফুর ঢালী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক কবির হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহŸায়ক সাইফুল ইসলাম (রাজু), শ্রমিক লীগের ইউনিয়ন সভাপতি আজহারুল ইসলাম মধু, সেক্রেটারি আব্দুল্যাহ সানা, সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মেজবাহ উদ্দীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক মেহেদী হাসার পলাশ প্রমুখ। মানব বন্ধনে বক্তারা বলেন, আটুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নাশকতার মামলার আসামি জামাত, শিবির, বিএনপির অর্থ দাতা দুর্নীতিবাজ ইউপি সদস্য বিএনপি নেতা আব্দুস সালাম সরকারী বিভিন্ন কাজে অনিয়ম করেছেন,তার অপরাধ কর্মকান্ডের কাজের কারণ জানতে চেয়ে এলাকাবাসীর সাথে নিয়ে আটুলিয়া ইউনিয়ন যুবলীগের আহŸায়ক ওহিদুল আলম বিশ্বাস ও আব্দুস সালাম মেম্বারের বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এ ঘটনায় মেম্বর আব্দুস সালাম অপমান বোধ করে তিনি স্ব প্রণোদিত হয়ে ওহিদুল আলম বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কল্প কাহিনি তৈরি করে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও বিভিন্ন দপ্তরে অসত্য অভিযোগ দাখিল করেন,আব্দুস সালাম মেম্বারের দুর্নীতি, স্বজন প্রীতি ও নারী লিপ্সার অভিযোগ যথাযথ তদন্ত সাপেক্ষে গ্রেফতারের দাবিতে এ মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে কয়েক হাজার লোক অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *