নলতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস পালিত
নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : “কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জের নলতায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস ২০২০ পালিত হয়েছে। বুধবার (০৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় নলতা শিবপুর ঋষি পাড়ায় জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ম্যানপাওয়ার অ্যান্ড ইনভায়রনমেন্ট ডেভালপমেন্ট অ্যাসোসিয়েশন (মিডা) ও বিডিইআরএম সংস্থা দলিত নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা রোধে এ দিবসটি পালন করে। ‘মিডা’র নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাশের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন ইউপি সদস্য মো. আশরাফ উদ্দীন খান। এছাড়া শিবপুর ক্রেডিট ইউনিয়নের সভাপতি অনিল দাশ, দলিত নারী নেত্রী তৃপ্তি রাণী, লিপিকা রাণী ও পার্বতী রাণী দাশ সহ দলিত জনগোষ্ঠীর নারী ও শিশু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply