ঢাকাWednesday , 9 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যাত্রা ফেডারেশনের সভাপতির স্বাক্ষর জাল প্রতিবাদে সংবাদ সম্মেলন


December 9, 2020 8:20 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ যাত্রা ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতির স্বাক্ষর জাল করে এবং কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে করোনার ২য় ধাপের মুহ‚র্তে জেলা সম্মেলন আহŸানের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা সদরের গোবিন্দপুর গ্রামের মৃত অফিল উদ্দীন সানার ছেলে ইসহাক আলী সানা। লিখিত বক্তব্যে তিনি বলেন আমি বাংলাদেশ যাত্রা ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি করোনা মহামারির কারণে সারা বিশ্বের মত বাংলাদেশও একটি সংকটকালীন সময় অতিবাহিত করছে। বিশেষ করে শীত মৌসুমে করোনার দ্বিতীয় ধাপ বাড়তে পারে এই আশঙ্কা করে সরকার ইতোমধ্যে সারাদেশে নাট্য অনুষ্ঠান, জনসমাগম ও সম্মেলন বন্ধ করার নির্দেশ দিয়েছে। সরকারের এ নির্দেশনার প্রতি শ্রদ্ধা না রেখে সম্প্রতি বাংলাদেশ যাত্রা ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সম্মেলনের উদ্দেশ্যে কার্ড বিতরণ করেছে একটি স্বার্থান্বেষী মহল। ওই কার্ডে সভাপতি হিসেবে আমার নাম এবং স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। উক্ত স্বাক্ষরটি সম্পূর্ণভাবে জালিয়াতি করা হয়েছে। অথচ কেন্দ্রীয় কমিটির নির্দেশ বা অনুমতি ছাড়া জেলা কমিটি কোন ধরনের সম্মেলন বা সাংগঠনিক বৈঠক করতে পারবেন না। কেন্দ্রের এ নির্দেশনা অমান্য করে কতিপয় ব্যক্তি সাতক্ষীরায় সংগঠনটিকে একটি বিব্রতকর পরিস্থিতিতে ফেলার উদ্দেশ্যে আগামী ১২ডিসেম্বর সম্মেলনের আহŸান করেছেন। যার সাংগঠনিক কোন বৈধতা নেই। উক্ত ঘটনার বিষয়ে গত ৮ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির সভাপতি তাপস সরকার, সভাপতি গোলাম সরোয়ার, ও সাধারণ সম্পাদক অ্যাড. হাসান কবির শহীন স্বাক্ষরিত একপত্রে করোনা মহামারিকালে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কোন সাংগঠনিক বৈঠক, মিটিং ও সম্মেলন না করার নির্দেশ প্রদান করে একটি পত্র প্রেরণ করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কেন্দ্রের এ নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরও কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ফেডারেশনের ব্যানারে আগামী ১২ ডিসেম্বর সম্মেলনের পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন। যা সম্পূর্ণ অবৈধ এবং উদ্দেশ্যে প্রণোদিত।
আমি করোনা পরিস্থিতির ভয়াবহতা উপেক্ষা করে কেন্দ্রীয় নির্দেশ অমান্যকারী ওই স্বার্থান্বেষী ব্যক্তি কর্তৃক ১২ ডিসেম্বর আয়োজিত সম্মেলন স্থগিত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের সাতক্ষীরা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।