ঢাকাWednesday , 9 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় রোকেয়া দিবসের আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 December 2020, 20:15

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে মানববন্ধন, আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উক্ত দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. তারেক সুলতান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। আলোচনা সভা শেষে জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। এসময় পল্লী সমাজের সদস্য ও বিভিন্ন শ্রেণির নির্বাচিত জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *