আশাশুনিতে তামাক কোম্পানির কূটকৌশল বন্ধে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : তামাক কোম্পানির প্রলোভন থেকে যুব সমাজকে রক্ষা করতে এবং তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধির ক্ষেত্রে তামাক কোম্পানির ক‚টকৌশল বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় মৌমাছি’র বাস্তবায়নে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডবিøউবিবি ট্রাস্টের সহযোগিতায় আশাশুনি সদরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উন্নয়ন-কর্মী দেবাশীষ চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশাস্ত মল্লিক, উপজেলা সুজন’র সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সাংবাদিক এমএম সাহেব আলী, সাবেক সেনা সদস্য আব্দুল হাদী, মটর শ্রমিক আব্দুল হাকিম, রেজাউল ইসলাম, মুজিবর রহমান প্রমুখ। বক্তারা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মৌমাছি প্রতিষ্ঠানটি ইতিমধ্যে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট, মিডিয়া ও ডবিøউবিবি ট্রাস্টের সহযোগিতায় তামাকের অবৈধ বিজ্ঞাপন অপসারণ, চায়ের দোকান মালিকদের সাথে মতবিনিময় সভা, বিভিন্ন সরকারী বেসরকারি অফিস পাবলিক প্লেস,পাবলিক পরিবহণ বিভিন্ন স্থানে তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে লিফলেট বিলবোর্ড, স্টিকার, স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে যা সমাজে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে।

Leave a Reply