ঢাকাMonday , 7 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা মুক্ত দিবসে নব-নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল পরিদর্শনে এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 December 2020, 22:12

নিজস্ব প্রতিনিধি : ০৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবসে সাতক্ষীরা সদর উপজেলা চত্বরে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নব-নির্মিত ম্যুরাল পরিদর্শন করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি সোমবার (০৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর নব-নির্মিত ম্যুরাল পরিদর্শন করেন। ম্যুরাল পরিদর্শনকালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চিফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সুলতানপুর বড় বাজার কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মো. আব্দুর রহিম বাবু, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমান (বাবু সানা), শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *