ঢাকাMonday , 7 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 December 2020, 22:07

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি উপজেলার আস্কারপুর গ্রামের মৃত নজিমুদ্দীন গাজির পুত্র। গত সোমবার ভোর রাতে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ২ পুত্র ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা ১১ টায় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) এস.এম. তারেক সুলতানের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার অনার প্রদান হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ উপ-নির্বাচনের প্রার্থী মুজিবর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *