ঢাকাMonday , 7 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মহিলা আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 December 2020, 21:43

নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি সোমবার (০৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরার নেতৃত্বে সাতক্ষীরা পিএন হাই স্কুল থেকে শুরু হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। মিছিল শেষে জেলা আওয়ামী লীগের আহŸানে শহীদ শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ সমাবেশে যোগদান করেন। সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. ফরিদা আকতার বানু ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *