ঢাকাMonday , 7 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 December 2020, 21:25

ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জি.এম ওয়াহিদ পারভেজ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ফরিদা আক্তার বানু, সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক জহরুল ইসলাম নান্টু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ‘বিশ্বের সকল ইসলামী দেশে তাদের বাদশা বা অন্য কোন নান্দনিক ভাস্কর্য রয়েছে। ৭১-এর পরাজিত শত্রæ পাকিস্তানদের দোসর ও ৭৫-এর খুনিরা বাংলাদেশকে পিছিয়ে দিতে এই ধরনের পৈশাচিক ধ্বংসাত্মক অপকর্মে লিপ্ত হয়েছে। ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবসে আমাদের অঙ্গিকার, সাতক্ষীরায় এ ধরনের কোন অপশক্তিকে আমরা মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অমর্যাদাকারীদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে। জামায়াত বিএনপি বর্তমান সরকারের বিরুদ্ধে কোন ইস্যু না পেয়ে নিজেরাই আগুন লাগিয়ে এবং ভাঙচুর করে দেশকে অশান্ত করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে। যারা ইসলামের অপ-ব্যাখ্যা দিয়ে ধর্মকে সাধারণ মানুষের কাছে কলুষিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহŸান জানান বক্তারা’। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক জিএম ওয়াহিদ পারভেজ, সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা লায়লা পারভীন সেঁজুতি, জেলা পরিষদের সদস্য মাহফুজা রুবি, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এজাজ আহমেদ স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজাসহ জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *