ঢাকাSunday , 6 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বৃদ্ধা শ্বাশুড়িকে মারপিটের ঘটনায় দুই পুত্রবধূ ও ছেলে আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 December 2020, 22:56

ডেস্ক রিপোর্ট : শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের গোপালপুরে বৃদ্ধা শ্বাশুড়িকে পুত্রবধূ কর্তৃক বেধড়ক মারপিটের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটার পর রবিবার (০৬ ডিসেম্বর) দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার ফেসবুক পেইজে ভিডিওটি ভাইরাল হলে এ ঘটনায় প্রধান অভিযুক্ত বৃদ্ধার ছোট পুত্রবধূ খাদিজা খাতুনসহ বৃদ্ধার ছোট ছেলে বেলাল হোসেন, বড় ছেলে সহিলউদ্দীন ও বড় ছেলের স্ত্রীকে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানায়, ‘বৃদ্ধার দুই ছেলে থাকা স্বত্তে¡ও সে ভিক্ষাবৃত্তি করে অতি কষ্টে জীবন ধারন করে আসছিল। কয়েকবছর ধরে ছেলে ও ছেলেদের স্ত্রীরা জমি লিখে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। প্রায় সময় বৃদ্ধার প্রতি অত্যাচার নির্যাতন চালায়’।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, ‘পারিবারিক জায়গাজমির বিষয়কে কেন্দ্র করে এ মারপিটের ঘটনা ঘটেছে। বৃদ্ধাকে মারপিটের ঘটনা জানার পর ভুক্তভোগী বৃদ্ধার দুই ছেলে ও দুই পুত্রবধূকে আটক করা হয়েছে’। তিনি আরও জানান, ‘পুত্রবধূর মারপিটে আহত বৃদ্ধাকে চিকিৎসার ব্যবস্থা করেছি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *