ঢাকাSunday , 6 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অধ্যক্ষ মনিরুজ্জামানের অকাল মৃত্যু বিভিন্ন মহলের শোক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 December 2020, 22:02

ডেস্ক রিপোর্ট : অসময়ে চলে গেলেন সবার প্রিয় শেখ মনিরুজ্জামান মনি। তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া ইছামতি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন। শেখ মনিরুজ্জামান মনি গতকাল রবিবার (০৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। রবিবার আসর নামাজের পর সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তালা উপজেলার ধানদিয়া মিঠাবাড়ি গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। প্রিন্সিপাল মনিরুজ্জামান মনির মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *