ঢাকাSunday , 6 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দহাকুলায় দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার: স্ত্রীসহ আটক তিন


December 6, 2020 9:42 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা মোল্যাপাড়ায় আজিজ মোল্যা (৫৫) নামের এক দিনমজুরকে জবাই করে হত্যা করা হয়েছে। সে ওই এলাকার মৃত এনায়েত মোল্যার পুত্র। শনিবার রাতে এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের স্ত্রীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটককৃতরা হলেন, নিহতের স্ত্রী রোকেয়া খাতুন, একই গ্রামের দ্বীন আলীর ছেলে জেহের আলী ও নিহতের ভাই চাঁদ আলীর ছেলে নজরুল ইসলাম। নিহতের ছেলে দহকুলা গ্রামের দিনমজুর শফিকুল ইসলাম ও ভ্যানচালক হাফিজুল ইসলাম জানান, তারা দু’ ভাই ও বোন নাজমা খাতুনকে রেখে তার মা হালিমা খাতুন ১২ বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। এর এক বছর পর বাবা কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের রোকেয়া খাতুনকে বিয়ে করেন। তার কোন সন্তান সন্ততি নেই। বাবা খালে বিলে মাছ ধরে ও অন্যের কাজ করে সংসার নির্বাহ করতেন। প্রতিদিন সন্ধ্যার পর বাড়ির বাইরে যেতেন না। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মা রোকেয়া খাতুনের কাছে বাবা কোথায় তা জানতে চান। তিনি বাবার অবস্থান সম্পর্কে বলতে না পারায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পিছনে বাঁশবাগানে বাবার গলাকাটা লাশ উপুড় করা অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। তারা আরও জানান, বাবার কোন শত্রæ ছিল না। তবে দেড় বছর আগে মা রোকেয়ার সঙ্গে চাঁচাত ভাই নজরুলের সম্পর্কের জের ধরে বিরোধ হয়। কিন্তু পরে তা মিটে যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ‘নিহত আব্দুল আজিজের লাশ উদ্ধারের পর রোববার সকালে ময়না তদন্তর জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোবাইল কল লিস্ট যাচাই করে নিহতের স্ত্রী রোকেয়া, নিহতের ভাইপো নজরুল ইসলাম ও প্রতিবেশী জেহের আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।